News71.com
 Bangladesh
 07 Jul 17, 11:25 AM
 177           
 0
 07 Jul 17, 11:25 AM

ময়মনসিংহে পুলিশের কাছ থেকে ২ আসামী ছিনতাই।।

ময়মনসিংহে পুলিশের কাছ থেকে ২ আসামী ছিনতাই।।

নিউজ ডেস্কঃ গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ সদরে পুলিশের কাছ থেকে দুই আসামী ছিনতাই করে নিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আহত হয়েছেন দুই পুলিশ সদস্য। তবে তাৎক্ষণিকভাবে ছিনতাই হওয়া আসামীদের নাম জানা যায়নি। ঘটনার সত্যতা স্বীকার করে দুই নং পুলিশ ফাঁড়ির টিএসআই ফারুক হোসেন জানান,রাত সাড়ে ১১টায় কলেজ রোড এলাকায় পুরোনো মামলার আসামী ধরতে কলেজ রোড এলাকায় তল্লাশি চালায় পুলিশ।

এমন সময় পুলিশের হাতে আটক হয় দুই তালিকা ভুক্ত আসামী। এদের নিয়ে থানায় যাওয়ার পথে সাতটি মোটরসাইকেলে ঘটনাস্থলে পৌঁছে যুবলীগের সদস্য পরিচয়ে পুলিশের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এসময় তারা দুই পুলিশ সদস্যকে আহত করে দুই আসামীকে ছিনিয়ে নিয়ে যায় আহত দুই পুলিশ সদস্যকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন ফারুক হোসেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন