News71.com
 Bangladesh
 07 Jul 17, 11:24 AM
 153           
 0
 07 Jul 17, 11:24 AM

জবিতে ১০৪ কোটি টাকার বাজেট অনুমোদন।।

জবিতে ১০৪ কোটি টাকার বাজেট অনুমোদন।।

নিউজ ডেস্কঃ ২০১৭-১৮ অর্থবছরের জন্য ১০৪ কোটি টাকার বাজেট অনুমোদন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রশাসন। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মীজানুর রহমানের সভাপতিত্বে অর্থ কমিটির সভায় এই বাজেট অনুমোদন হয়। এই অঙ্ক গত বছরের চেয়ে প্রায় আট কোটি টাকা বেশি।

এবারের বাজেটে গবেষণা খাতে ১ কোটি ৪০ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে,যেখানে বরাদ্দ গত অর্থবছরের চেয়ে ১২০ শতাংশ বেড়েছে। এছাড়া শিক্ষার্থীদের মেধাবৃত্তি খাতে ২০০ শতাংশ,বইপত্র ও সাময়িকী খাতে ১৯ শতাংশ,রাসায়নিক দ্রব্য ও বৈজ্ঞানিক যন্ত্রপাতি ক্রয়ে ৮২ শতাংশ,শিক্ষা উপকরণে ২৭৫ শতাংশ এবং কনফারেন্স খাতে ৩০০ শতাংশ বরাদ্দ বেড়েছে এ বাজেটে। শিক্ষার্থীদের যাতায়াতের জন্য পাঁচটি নতুন বাস কেনার অর্থও বরাদ্দ রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ ২০১৬-১৭ অর্থবছরের সংশোধিত বাজেট ছিল প্রায় ৯৭ কোটি টাকা

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন