News71.com
 Bangladesh
 06 Jul 17, 09:58 PM
 176           
 0
 06 Jul 17, 09:58 PM

মেহেরপুরে দীর্ঘ দিন পর একই মঞ্চে আওয়ামী লীগ-বিএনপি।।  

মেহেরপুরে দীর্ঘ দিন পর একই মঞ্চে আওয়ামী লীগ-বিএনপি।।   

নিউজ ডেস্কঃ মেহরপুরে দীর্ঘ দিন পর আওয়ামী লীগ-বিএনপি নেতারা এক মঞ্চে বসে গোল টেবিল বৈঠক করেছেন। বৈঠকে নেতৃবৃন্দরা পরস্পর পরস্পরের প্রতি সহযোগিতা ও সহাবস্থান বজায় রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। আজ বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর জেলা পরিষদ মিলনায়তনে ‘সমৃদ্ধ রাজনৈতিক পরিবেশ: প্রত্যাশা ও করণীয়’ শীর্ষক এ সৌহার্দপূর্ণ এ অনুষ্ঠানের আয়োজন করে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল (ডিআই)।

ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রিজিওনাল কো-অর্ডিনেটর আমেনা সুলতানা জয়ার সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য দেন মেহেরপুর-১ (সদর ও মুজিবনগর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন দোদুল, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহমান,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক,জেলা নির্বাচন কর্মকর্তা মো. রোকনুজ্জামান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর পলিটিক্যাল ফেলো শাহনেওয়াজ সোহান। অনুষ্ঠানে আওয়ামী লীগ ও বিএনপির জেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ,সাংবাদিক,এনজিও কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন দোদুল তার বক্তব্যে বলেন,মেহেরপুরে রাজনীতির যে ইতিহাস রয়েছে তাতে একে অপরের প্রতি সহাবস্থান,শ্রদ্ধাবোধ রয়েছে। আমরা যখন ক্ষমতার অপব্যবহার করি তখনই ডেমোক্রেসি বেশি ক্ষতিগ্রস্থ হয়। জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান বলেন,কেন্দ্রীয় নেতৃবৃন্দ সিদ্ধান্ত নিবে কিভাবে নির্বাচন হবে। আমরা মেহেরপুরের নেতারা সিদ্ধান্ত নিব আমরা ঐক্যবদ্ধ ভাবে মেহেরপুরের উন্নয়নের স্বার্থে কাজ করার। আওয়ামী লীগ নেতাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন,মোহামেডান আছে বলেই আবাহনী ক্লাবের নাম আছে,বিএনপি আছে বলেই আওয়ামী লীগের নাম। তাই আমরা আশা রাখব আগামী সংসদ নির্বাচনে সুষ্ঠভাবে,শান্তিপূর্ণভাবে যাতে নির্বাচনে সকল দল অংশ নিতে পারে সেদিকে খেয়াল রাখবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন