News71.com
 Bangladesh
 06 Jul 17, 09:48 PM
 154           
 0
 06 Jul 17, 09:48 PM

গোপালগঞ্জ জেলা কারাগারে পিন্টু শেখ নামে এক হাজতির মৃত্যু।।  

গোপালগঞ্জ জেলা কারাগারে পিন্টু শেখ নামে এক হাজতির মৃত্যু।।   

নিউজ ডেস্কঃ গোপালগঞ্জ জেলা কারাগারে পিন্টু শেখ (৩৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। তিনি মুকসুদপুর উপজেলার লখাইরচর গ্রামের শহিদ শেখের ছেলে। গত ১ জুলাই আদালত তাকে একটি মাদক মামলার আসামি হিসাবে হাজতে পাঠায়। এ ব্যাপারে গোপালগঞ্জ কারাগারের জেলার মো. আতিকুর রহমানের সাথে কথা হলে তিনি জানান,মুকসুদপুর থানার জিআর ২৯০/১২ মামলার আসামি হিসাবে আদালত তাকে গত ১ জুলাই জেলা কারাগারে পাঠায়।

আজ বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে সে তার কক্ষে অসুস্থবোধ করে বেহুশ হয়ে যায়। সাথে সাথে তাকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশের ময়না তদন্ত শেষে তার পরিবারের কাছে লাশ বুঝে দেয়া হবে বলেও তিনি জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন