
নিউজ ডেস্কঃ যাত্রীদের উন্নত সেবা নিশ্চিত করতে নিজস্ব বিক্রয় কেন্দ্রে কার্যক্রম শুরু করেছে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। আজ বৃহস্পতিবার নভোএয়ারের মতিঝিল বিক্রয় কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।এতে নভোএয়ারের হেড অব ফাইনান্স গোলাম সারওয়ার (মার্কেটিং অ্যান্ড সেলস) সিনিয়র ম্যানেজার এ কে এম মাহফুজুল আলমসহ নভোএয়ার এবং বিভিন্ন ট্রাভেল এজেন্সীর ঊর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতিঝিল ও এর আশপাশের যাত্রীরা ট্রাভেল এজেন্সির পাশাপাশি নভোএয়ারের বিক্রয় কেন্দ্র থেকেই সরাসরি টিকেট ক্রয় করতে পারবেন। এছাড়া ট্রাভেল এজেন্সি ও বাণিজ্যিক সংস্থাগুলোকে সেবা দেয়া হবে বলে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।যোগাযোগের ঠিকানা, ৯৯ করিম চেম্বার (নীচ তলা) মতিঝিল বাণিজ্যিক এলাকা। এছাড়াও যেকোনো তথ্যের জন্য ১৩৬০৩ নম্বরে ফোন অথবা flynovoair.com এ ভিজিট করার জন্য অনুরোধ করা হয়েছে।