
নিউজ ডেস্কঃ সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কার্যালয়ে ২৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র না চালানোর নির্দেশনা দিয়েছে বিদ্যুৎ বিভাগ।বুধবার সরকারি এক তথ্য বিবরণীতে বলা হয়, বিদ্যুতের অপচয় রোধ করতেই বিদ্যুৎ বিভাগের এ নির্দেশনা।এর আগে ২০০৯ সালের অগস্টে মন্ত্রিসভার বৈঠকেও এ বিষয়ে একটি সিদ্ধান্ত হয়েছিল। সে সময় বলা হয়েছিল, অফিসে যেন ২৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে এসি ব্যবহার করা না হয়।তথ্য বিবরণীতে বলা হয়, 'বিদ্যুৎ বিভাগ সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি তাপমাত্রায় শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র ব্যবহারের অনুরোধ করেছিল।সম্প্রতি কোনো কোনো দপ্তরে এ নির্দেশনা যথাযথভাবে প্রতিপালন করা হচ্ছে না।এ জন্য মন্ত্রিসভার বৈঠকে গৃহীত সিদ্ধান্ত পালন করার জন্য আহ্বান জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।