
নিউজ ডেস্কঃ রাজধানীর বনানীতে জন্মদিনের পার্টির কথা বলে দাওয়াত দিয়ে তরুণীকে ধর্ষণ মামলার আসামি বাহাউদ্দিন ইভানকে গ্রেফতার করা হয়েছে।আজ বৃহস্পতিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের চাষাড়া থেকে ইভানকে গ্রেফতার করেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১ এর সদস্যরা।
বনানীতে জন্মদিনের পার্টির কথা বলে দাওয়াত দিয়ে বাসায় রাতভর ধর্ষণের পর বের করে দেয়ার অভিযোগে ইভানের বিরুদ্ধে মামলা করেন ওই তরুণী। বনানীর ২ নম্বর রোডের ২১৪ নম্বরে এক ব্যবসায়ীর বাসায় তার ছেলে গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটায় বলে ‘ধর্ষণের শিকার’ তরুণী মামলায় উল্লেখ করেছেন।
গতকাল বুধবার রাতে এ মামলা দায়ের করা হয়। বনানী থানার উপপরিদর্শক (এসআই) আলী আহমদ জানান, বনানীর ন্যাম ভিলেজ ভবনের মালিক ও ব্যবসায়ী বোরহান উদ্দিন বেলালের ছেলে বাহাউদ্দিন ইভানকে (২৮) মামলায় একমাত্র আসামি করা হয়েছে। ওই তরুণী (২১) রাজধানীর বাসিন্দা। তিনি এইচএসসি পরীক্ষা দিয়েছেন।