News71.com
 Bangladesh
 06 Jul 17, 09:20 PM
 148           
 0
 06 Jul 17, 09:20 PM

প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগে পরশুরামে সহকারী শিক্ষা অফিসার দুদকের হাতে গ্রেফতার।।    

প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগে পরশুরামে সহকারী শিক্ষা অফিসার দুদকের হাতে গ্রেফতার।।      

নিউজ ডেস্কঃ চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ১৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ফেনীর পরশুরাম উপজেলার শিক্ষা অফিসার সুমন দেবনাথকে গ্রেফতার করে থানায় সোপর্দ করেছে চট্টগ্রামের দুদক। রাঙ্গামাটি জেলার উপ-সহকারী পরিচালক সফিকুর রহমান ভূঁঞা জানান,সহকারী শিক্ষা অফিসার সুমন দেবনাথ রাঙ্গামাটি জেলায় কর্মরত থাকাবস্থায় তিনজনের কাছ থেকে শিক্ষা অফিসের চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ১৩ লাখ টাকা সংগ্রহ করে। পরে চাকুরী না দিয়ে সে গোপনে তদবির করে রাঙ্গামাটি শিক্ষা অফিস থেকে ফেনীর পরশুরাম উপজেলার শিক্ষা অফিসে বদলী হয়ে চলে আসেন। যাদের কাছ থেকে টাকা নিয়েছে,তাদের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে এবং সুষ্ঠু তদন্তে টাকা নেওয়ার সত্যতা পাওয়ার পর রাঙ্গামাটি জেলার দুদক স্থানীয় কোতোয়ালী থানায় বাদী হয়ে টাকা আত্মসাতের মামলা দায়ের করেন।

আজ বৃহস্পতিবার সকাল ১১টায় রাঙ্গামাটি জেলার দুদকের উপ-পরিচালক সফিকুর রহমান এবং চট্টগ্রাম জেলার দুদকের অতিরিক্ত পরিচালক নজরুল ইসলাম এবং ডি.এ.ডি রেজানুদ্দিনের একটি টিম পরশুরাম উপজেলার শিক্ষা অফিসে উপস্থিত হয়ে সহকারী শিক্ষা অফিসার সুমন দেবনাথ কে হাতে নাতে গ্রেফতার করে পরশুরাম থানায় সোপর্দ করেন। দুপুর বেলায় দুদক টিম এবং পরশুরাম থানার পুলিশ আসামীকে ফেনী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির করলে আদালত শুনানি শেষে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন