
নিউজ ডেস্কঃ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ২ হাজার ৬৩৯ জন সহকারী শিক্ষককে টাইমস্কেল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এর মধ্যে ১ হাজার ৩১৩ জন চাকরির আট বছর পূর্তিতে প্রথম ও ১ হাজার ৩২৬ জন ১২ বছর পূর্তিতে দ্বিতীয় টাইমস্কেল পাচ্ছেন। দীর্ঘদিন ধরে বেতনের এই টাইমস্কেল নিয়ে জটিলতা চলছিল। আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বিভাগীয় পদোন্নতি কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে। সভায় উপস্থিত মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের একজন কর্মকর্তা এ তথ্য জানান। তিনি বলেন,তৃতীয় স্কেলের বিষয়ে পরে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। সভায় সভাপতিত্ব করেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব চৌধুরী মুফাদ আহমেদ।