News71.com
 Bangladesh
 06 Jul 17, 07:53 PM
 176           
 0
 06 Jul 17, 07:53 PM

আন্তনগর কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ঘোরাতে গিয়ে লাইনচ্যুত।।  

আন্তনগর কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ঘোরাতে গিয়ে লাইনচ্যুত।।   

নিউজ ডেস্কঃ কিশোরগঞ্জ রেলস্টেশনের আউটার সিগন্যালের কাছে একরামপুর এলাকায় আন্তনগর কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ঘোরাতে গিয়ে লাইনচ্যুত হয়েছে। এতে ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ভৈরব রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। আজ বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে উভয় পাশে আটকা আছে কয়েকটি ট্রেন। ফলে যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে।

কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের মাস্টার (ভারপ্রাপ্ত) মো. শরফুল ইসলাম বলেন,বেলা ২টা ৪০ মিনিটে আন্তনগর কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। বেলা আড়াইটার দিকে ইঞ্জিন ঘোরানোর সময় রেলওয়ে স্টেশনের কাছেই একরামপুর পয়েন্টে লাইন উপড়ে গিয়ে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়। তবে ট্রেনের ইঞ্জিন উদ্ধারের জন্য আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন আসছে বলেও জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন