News71.com
 Bangladesh
 06 Jul 17, 07:39 PM
 174           
 0
 06 Jul 17, 07:39 PM

হরিধানের উদ্ভাবক হরিপদ কাপালী আর নেই।।    

হরিধানের উদ্ভাবক হরিপদ কাপালী আর নেই।।      

নিউজ ডেস্কঃ হরিধানের উদ্ভাবক বেশকিছু কৃষি প্রাপ্ত কৃষক ঝিনাইদহের হরিপদ কাপালী মারা গেছেন। আজ বৃহস্পতিবার ভোরে সদর উপজেলার আসাননগর গ্রামের নিজ বাড়িতে তিনি বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। হরিপদ কাপালী ১৯৯৬ সালে উদ্ভাবন করেন নতুন প্রজাতির এক ধান। তার নামের সঙ্গে মিল রেখেই এ ধানের নামকরণ করা হয় হরিধান। হরিধান একটি বিশেষ জাতের উচ্চ ফলনশীল ধান। এ আবিষ্কারের সূত্র ধরে সারাদেশে ছড়িয়ে পরে তার নাম। তিনি কৃষিতে পেয়েছেন বিভিন্ন পর্যায়ের পুরস্কার ও সম্মাননা।

১৯৯৬ সালে নিজের ধানের জমিতে একটি ছড়া খুঁজে পান হরিপদ কাপালী। ধানের গোছা বেশ পুষ্ট এবং গাছের সংখ্যা তুলনামূলকভাবে বেশি। এ ছড়াটি তিনি নজরদাড়িতে রাখেন। ধানের শীষ বের হলে তিনি দেখতে পান শীষগুলো অন্য ধানের চেয়ে দীর্ঘ,এবং প্রতিটি শীষে ধানের সংখ্যাও বেশি। ধান পাকলে তিনি আলাদা করে বীজ ধান হিসেবে রেখে দেন। পরের মৌসুমে এগুলো আলাদা করে আবাদ করলেন এবং আশাতীত ফলন পেলেন। এ ভাবে তিনি ধানের আবাদ বাড়িয়ে চললেন। আর নিজের অজান্তেই উদ্ভাবন করলেন এক নতুন প্রজাতির ধান,হরিধান। এ ধানের সুনাম ছড়িয়ে পড়ে। নিজ গ্রাম ছাড়াও আশেপাশের গ্রামের চাষিরা তার কাছ থেকেও বীজ সংগ্রহ করে চাষ শুরু করে। ঝিনাইদহ ছাড়া অন্য জেলার চাষিরা এসে বীজ নিয়ে যায় তার পরে চাষের বিস্তার ঘটে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নজরে আসেন হরিপদ কাপালী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন