News71.com
 Bangladesh
 06 Jul 17, 05:38 PM
 156           
 0
 06 Jul 17, 05:38 PM

মাত্র এক দিনের ব্যবধানে ভোলার মেঘনা উপকুল থেকে ফের দুই জেলে অপহরণ।।

মাত্র এক দিনের ব্যবধানে ভোলার মেঘনা উপকুল থেকে ফের দুই জেলে অপহরণ।।

 

নিউজ ডেস্কঃ মাত্র এক দিনের ব্যবধানে ভোলার মনপুরার মেঘনা নদীতে ফের দুই জেলেকে অপহরণ করে হাতিয়ার সশস্ত্র জলদস্যুরা। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার জাগলার চরের মাথায় এ অপহরণের ঘটনা ঘটে। অপহৃত দুই জেলে হচ্ছেন জাকির মাঝি ও গিয়াস উদ্দিন মাঝি। মনপুরা মাছঘাটের আড়তদার হারুন পাটওয়ারীসহ স্থানীয় জেলে ও আড়তদার সূত্র জানায়,আজ বৃহস্পতিবার ভোর ৬টার দিকে উপজেলার জাগলার চরের মাথায় মেঘনায় মাছ ধরা অবস্থায় জলদস্যুরা জাকির মাঝি ও গিয়াস উদ্দিন মাঝিকে অপহরণ করে নিয়ে যায়। জলদস্যুরা মোবাইল ফোনে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

উল্লেখ্য,গতকাল বুধবার ভোর রাতে উপজেলার বদনার চর সংলগ্ন পশ্চিম পাশের মেঘনায় মাছ ধরা অবস্থায় জলদস্যু কৃষ্ণা ও বাবু গ্রূপ আরিফ মাঝি ও বাকের মাঝির জেলে ট্রলারে হামলা চালায়। এ সময় জেলেদের বেদম মারধর করে। পরে জলদস্যুরা বাকের মাঝিকে ছেড়ে দিয়ে আরিফ মাঝিকে অপহরণ করে নিয়ে যায়। জলদস্যুদের মোবাইল ফোনে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। আজ বৃহস্পতিবার সকালে অর্ধ লাখ টাকা মুক্তিপন দিয়ে অপহৃত জেলে আরিফ মাঝি ছাড়া পান।

এর আগে গত ২৮ জুন বৃহস্পতিবার ভোরে মনপুরার চরপাতালিয়া সংলগ্ন মেঘনায় জেলেদের ওপর হামলা চালিয়েছে হাতিয়ার জলদস্যু বাহিনী। দস্যুরা জেলেদের ১টি মাছ ধরার ট্রলারসহ ৬ মাঝিকে অপহরণ করে নিয়ে গেছে। অপহৃত মাঝিদের ও ট্রলারটি ছাড়িয়ে আনতে জলদস্যু বাহিনী দুই লাখ টাকা মুক্তিপন দাবি করেন। পরে অবশ্য মুক্তিপন দিয়েই ৫ জেলে ছাড়া পান।

গত কয়েক দিন ধরে বেশ কয়েকটি জলদস্যুদের হামলা ও জেলেদের অপহরণের ঘটনায় মনপুরা উপজেলার মেঘনা নদীতে জেলেদের মাঝে জলদস্যুদের ভয় ও অপহরণ আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন খান বলেন,অপহরণের বিষয়টি আমাদের জানা নেই। তিনি আরো বলেন,জেলেরা মহাজনদের কাছ থেকে নেওয়া দাদনের টাকা না দিতে পারায় কয়েক দিন পর পর অপহরণ নাটক সাজাচ্ছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন