
নিউজ ডেস্কঃ জঙ্গি আস্তানার খোঁজে গাইবান্ধার ফুলছড়ি উপজেলা দুর্গম চরাঞ্চলে দ্বিতীয় দিনের মতো অভিযান শুরু করেছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আজ বৃহস্পতিবার ভোর ৬টা থেকে ফুলছড়ি উপজেলার বালাসীঘাটের ব্রহ্মপুত্র নদের দূর্গম চরাঞ্চলে এ অভিযান শুরু হয় বলে জানিয়েছেন গাইবান্ধা অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) মো. মইনুল হক। মইনুল হকের নেতৃত্বে এই অভিযানে জেলা পুলিশ,গোয়েন্দা পুলিশ,ফুলছড়ি থানা পুলিশ ও কাউন্টার টেরোরিজম ইউনিটের ৫০ জন সদস্য অংশ নিয়েছেন। এর আগে,গতকাল বুধবার জেলার বিভিন্ন চরে অভিযান চালিয়ে আইয়ুব আলী ওরফে শুকুর (২৮) নামে এক ডাকাতকে আটক করে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।