News71.com
 Bangladesh
 06 Jul 17, 01:20 AM
 167           
 0
 06 Jul 17, 01:20 AM

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে মেক্সিকো রাষ্ট্রদূত মেলবা প্রিয়ার সাক্ষাৎ।।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে মেক্সিকো রাষ্ট্রদূত মেলবা প্রিয়ার সাক্ষাৎ।।

নিউজ ডেস্কঃ বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো সুদৃঢ় করার আগ্রহ প্রকাশ করেছে মেক্সিকো। আজ বুধবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানান মেক্সিকোর সফররত রাষ্ট্রদূত মেলবা প্রিয়া। এ সময় তারা দু’দেশের সংসদীয় কার্যক্রম,নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন,নারী ও শিশুর সুরক্ষা,বাণিজ্য সুবিধা প্রভৃতি বিষয়ে আলোচনা করেন।

রাষ্ট্রদূত ঢাকায় অনুষ্ঠিত ১৩৬তম আইপিইউ এসেম্বলিতে মেক্সিকোর অংশগ্রহণের কথা উল্লেখ করে সফল আয়োজনের জন্য স্পিকারের প্রশংসা করেন। এ সময় স্পিকার শিরীন শারমিন সংসদ সদস্যদের পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দু’দেশের বাণিজ্যিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন