
নিউজ ডেস্কঃ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টয়লেট থেকে পরিত্যক্ত অবস্হায় ২.৮ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে।সহকারী কাস্টমস কমিশনার আহসান কবির জানিয়েছেন, আজ স্বন্ধ্যা ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ১ নং বোর্ডিং ব্রিজ এর টয়লেট থেকে ২ কেজি ওজনের ২টি ও ১০০ গ্রাম ওজনের ৮টি করে মোট ১০টি স্বর্ণবার উদ্ধার করা হয়।
স্বর্ণবারগুলো টয়লেটের ময়লার ঝুড়ির মধ্যে সাদা টেপে ২টি বান্ডেলে মোড়ানো ছিল।উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন ২ কেজি ৮০০ গ্রাম। উদ্ধারকৃত স্বর্ণবারের মূল্য ১কোটি ৪০ লক্ষ টাকা।ধারণা করা হচ্ছে, কাস্টমসের নজরদারির কারণে স্বর্ণ পাচারের সুযোগ না পেয়ে চোরাচালানকারী স্বর্ণগুলো টয়লেটে ফেলে পালিয়েছে।এ বিষয়ে আইনগত ব্যবস্হা নেয়া হচ্ছে বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।