News71.com
 Bangladesh
 06 Jul 17, 01:08 AM
 180           
 0
 06 Jul 17, 01:08 AM

অবসরে যাচ্ছেন দেশের প্রথম নারী বিচারপতি নাজমুন আরা সুলতানা ।।

অবসরে যাচ্ছেন দেশের প্রথম নারী বিচারপতি নাজমুন আরা সুলতানা ।।

 

নিউজ ডেস্কঃ সর্বোচ্চ আদালতে দেশের প্রথম নারী বিচারপতি নাজমুন আরা সুলতানা অবসরে যাচ্ছেন। আগামীকাল বৃহস্পতিবার তিনি শেষ অফিস করবেন।সুপ্রিমকোর্টের ক্যালেন্ডার অনুযায়ী আগামী ৭ জুলাই তার শেষ কর্মদিবস ছিল। ওইদিন সরকারি সাপ্তাহিক ছুটি হওয়ায় কালই তার শেষ কর্মদিবস।রীতি অনুযায়ী আগামীকাল তাকে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি ও অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা দেয়া হবে বলে জানা গেছে।

তিনি হাইকোর্ট ও আপিল বিভাগে দেশের প্রথম নারী বিচারপতি।১৯৭৫ সালে নাজমুন আরা সুলতানা বিচার বিভাগে যোগদান করেন। ২০০০ সালে তিনি হাইকোর্টে বিচারপতি হিসেবে নিয়োগ পান। এর দুই বছর পর স্থায়ী বিচারপতি হিসেবে হাইকোর্টে তিনি নিয়োগ পান। ২০১১ সালের ২ ফেব্রুয়ারি তিনি আপিল বিভাগে নিয়োগ পান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন