News71.com
 Bangladesh
 05 Jul 17, 10:03 PM
 168           
 0
 05 Jul 17, 10:03 PM

বাজার নিয়ন্ত্রণে রাখতে পাঁচ লাখ টন লবণ আমদানির সিদ্ধান্ত সরকারের।।

বাজার নিয়ন্ত্রণে রাখতে পাঁচ লাখ টন লবণ আমদানির সিদ্ধান্ত সরকারের।।

নিউজ ডেস্কঃ উৎপাদন কমে যাওয়ায় বাজার নিয়ন্ত্রণে রাখতে পাঁচ লাখ মেট্রিক টন অপরিশোধিত লবণ আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার।আজ বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে লবণের সরবরাহ ও দাম স্বাভাবিক রাখতে সরকারের এই সিদ্ধান্ত। বাণিজ্য মন্ত্রণালয় জানায়,মে মাসে ঘূর্ণিঝড় মোরায় এবং এরপর ভারী বৃষ্টির কারণে লবণ উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়,সবদিক বিবেচনায় নিয়ে পরিস্থিতি স্বাভাবিক রাখতে পাঁচ লাখ মেট্রিক টন অপরিশোধিত লবণ আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয় জানায়,প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ করে কয়েক দিনের মধ্যে লবণ আমদানির বিষয়ে এসআরও জারি করা হবে। মন্ত্রণালয় আরো জানায়,সরকারের নির্ধারিত আমদানিকারকরা এই লবণ আমদানি করতে পারবেন। আয়োডিনযুক্ত ভোজ্য লবণের উপযুক্ত মান নিশ্চিত করে তা বাজারজাত করতে হবে। শিল্প মন্ত্রণালয়ের হিসাবে,এ বছর দেশে লবণের চাহিদা ১৫ দশমকি ৭৬ লাখ মেট্রিক টন। এর বিপরীতে জুন মাসে শেষ হওয়া লবণ মৌসুমে উৎপাদন হয়েছে ১৩ দশমকি ৬৪ লাখ মেট্রিক টন। এ হিসাবে ঘাটতি থাকছে ২ দশমকি ১২ লাখ মেট্রিক টন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন