News71.com
 Bangladesh
 05 Jul 17, 10:01 PM
 173           
 0
 05 Jul 17, 10:01 PM

চিন্তা-ভাবনা করেই অর্থবছর পরিবর্তন করা হবে।।অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত

চিন্তা-ভাবনা করেই অর্থবছর পরিবর্তন করা হবে।।অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত

নিউজ ডেস্কঃ বাংলাদেশে অর্থবছর পরিবর্তনের কথা ভাবা হচ্ছে। এ বিষয়ে আলাপ-আলোচনা চলছে। তবে যা কিছু করা হবে,চিন্তা-ভাবনা করেই করা হবে। আজ সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ কথা বলেন। এর আগে অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের নেতারা। এ সময় তারা মন্ত্রীর কাছে বেশ কিছু দাবি-দাওয়া ও প্রস্তাবনা তুলে ধরেন। পাশাপাশি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়,বাংলাদেশের মানুষ ডিসেম্বর থেকে জানুয়ারি-এ সময়টাকেই আর্থিক লেনদেনের সময়কাল হিসেবে বিবেচনা করে।

এজন্য রাষ্ট্রীয়ভাবেও এই সময়টাকে অর্থবছর হিসেবে ঘোষণার দাবি জানানো হয়। অর্থমন্ত্রী আরও বলেন,পরিবর্তনের জন্য সরকারের সামনে দুটি প্রস্তাবনা রয়েছে। একটি এপ্রিল থেকে মার্চ এবং আরেকটি ডিসেম্বর থেকে জানুয়ারি মাস। তবে বেশিরভাগের মত ডিসেম্বর থেকে জানুয়ারির পক্ষে। উল্লেখ্য,বর্তমানে জুলাই থেকে জুন মাস পর্যন্ত সময় ধরে অর্থবছর হিসাব করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন