News71.com
 Bangladesh
 05 Jul 17, 09:58 PM
 228           
 0
 05 Jul 17, 09:58 PM

রূপগঞ্জে বিষাক্ত কেমিক্যালের গ্যাসে শিশু-নারীসহ অসুস্থ অর্ধশতাধিক ।।

রূপগঞ্জে বিষাক্ত কেমিক্যালের গ্যাসে শিশু-নারীসহ অসুস্থ অর্ধশতাধিক ।।

 

নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি প্রতিষ্ঠানের বিষাক্ত কেমিক্যালের গ্যাসে শিশু-নারীসহ প্রায় অর্ধশতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়েছে।বিষাক্ত গ্যাসের কারণে স্থানীয়রা এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছেন।আজ বেলা ৩টার দিকে উপজেলার মঙ্গলখালী এলাকার ওয়াটা ক্যামিক্যাল কারখানার বিষাক্ত গ্যাসের পাইপ ফুটো হয়ে নিঃসরণ ঘটে।অসুস্থ হওয়াদের মধ্যে শিশু মনিরুজ্জামান রাতুল (১০), রবিন মিয়া (১৪), সাগর বেপারী (১০), মাহফুজ আহাম্মেদ (১৩), নেহা আক্তার (৮), নিলুফা আক্তার (১১), আনোয়ারা বেগম (৭৫), নাসরিন বেগম (২৩), আনোয়ার হোসেনকে (৩৩) স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা অভিযোগ করে জানান, মঙ্গলখালী এলাকার ওয়াটা ক্যামিকেল নামে কারখানায় বিভিন্ন ধরনের ক্যামিকেল উৎপাদন করা হয়।কারখানাটি জনবহুল এলাকায় স্থাপন করা হয়েছে।কারখানার বিষাক্ত গ্যাসে মঙ্গলখালী, কাটাখালী, মোকিব নগড়, পাবই, ঠাকুরবাড়ীরটেক, বানিয়াদি এলাকার মানুষ দিন দিন অসুস্থ্য হয়ে পড়েছে।বিশেষ করে রাতে মানুষ যখন ঘুমিয়ে পড়ে, তখন ক্যামিকেল কারখানার বিষাক্ত গ্যাস ছাড়া হয়।বুধবার দুপুর ২টার দিকে হঠাৎ করে বিকট শব্দে ওয়াটা ক্যামিকেলের বিষাক্ত গ্যাস পাইপ ফুটো হয়ে নিঃসরিত হয়।এরপর থেকেই এলাকার শিশু-কিশোর থেকে শুরু করে নারী-পুরুষরা অসুস্থ হয়ে পড়তে শুরু করে।কারখানা কর্তৃপক্ষকে বারবার গ্যাস বন্ধ করার দাবি জানালেও গ্যাস বন্ধ করা হয়।প্রায় অর্ধ-শতাধিক মানুষ অসুস্থ হয়েছেন বলে এলাকাবাসী দাবি করেছেন।শুধু তাই নয়, গরু, ছাগল, মুরগীসহ গবাদি পশু-পাখি মরে যেতে শুরু করেছে।মরে গেছে বিভিন্ন পুকুরের মাছ।ওই সব এলাকার মানুষ এখন বিষাক্ত গ্যাস আতঙ্কে ভুগছেন।

এলাকাবাসী অভিযোগ করে জানান, যখন ওয়াটা ক্যামিকেল কারখানাটি এখানে স্থাপন করা হয়, তখনই স্থাপন করতে নিষেধ করা হয়েছিলো।স্থানীয় রাজনৈতিক প্রভাবশালী নেতা, জনপ্রতিনিধি ও প্রশাসনকে ম্যানেজ করে এলাকাবাসীকে তোয়াক্কা না করে কারখানাটি চালু করা হয়।কারখানার জেনারেল ম্যানেজার আবু তাহের ভুইয়া বলেন, ওয়াটা ক্যামিকেল কারখানার গ্যাসের পাইপ হঠাৎ করে লিক হয়ে যায়। এ কারণে গ্যাস চারদিক ছড়িয়ে পড়েছে।লিক সারাতে হয়তো ৩ থেকে ৪ ঘন্টা সময় লেগে যাবে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা ইসলাম বলেন, এ ধরনের বিষয় আমার জানা ছিল না।যেহেতু জেনেছি, ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পাওয়া গেলে ওই কারখানার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন