News71.com
 Bangladesh
 05 Jul 17, 09:54 PM
 162           
 0
 05 Jul 17, 09:54 PM

ঢাকার ১৪ শতাংশ ফ্ল্যাট খালি।।গবেষণা জরিপ

ঢাকার ১৪ শতাংশ ফ্ল্যাট খালি।।গবেষণা জরিপ

 

নিউজ ডেস্কঃ ঢাকার সব আবাসিক ও অনাবাসিক ফ্ল্যাটের মধ্যে ১৪ শতাংশ ফ্ল্যাট খালি আছে,যার মধ্যে ১০% ফ্ল্যাট ভাড়া হবে,আর ৪% ফ্ল্যাট বিক্রি হবে। অনলাইন ই-কমার্স রিয়েল এস্টেট এজেন্সি বিপ্রপার্টি.কমের পরিচালিত জরিপে দেখা যায়,ঢাকার সব আবাসিক ও অনাবাসিক ফ্ল্যাটের মধ্যে ১৪ শতাংশ ফ্ল্যাট খালি আছে,যার মধ্যে ১০% ফ্ল্যাট ভাড়া হবে,আর ৪% ফ্ল্যাট বিক্রি হবে। রাজধানী ঢাকার বনানী,গুলশান-১ ও বাড্ডায় সর্বোচ্চ ২৩% বাসায় ফ্ল্যাট ভাড়া হবে। রামপুরাতে সবচেয়ে কম ৮.৬% বাসা ভাড়ার জন্য খালি আছে।

অন্যদিকে বসুন্ধরা আবাসিক এলাকায় সর্বোচ্চ ৬% বাসা/ফ্ল্যাট বিক্রির জন্য খালি আছে। এর পরপরেই আছে বাড্ডা,মালিবাগ ও শান্তিনগর(৫%) । আর রামপুরায় খালি আছে মাত্র ০.৪% বাসা। গুলশান-২-এ ২ বেডরুমের বাসাভাড়া গত ১ বছরে ৫৭০০০ থেকে বেড়ে বর্তমানে ৬৫০০০ এ এসে দাড়িয়েছে,যা কিনা এ বছরের গড়ানুপাতিক হারে সর্বোচ্চ বৃদ্ধি (১৪%)। অপরদিকে নিকেতনে ৩ বেডরুমের বাসাভাড়া ৩২০০০ থেকে বেড়ে হয়েছে মাত্র ৩২৫০০ টাকা,যা গড়ানুপাতিক সর্বনিম্ন বৃদ্ধি (১.৫৬%)।

জুনে ঢাকায় ২ বেডরুমের গড় বাসা ভাড়া ১৭৫০০ টাকা এবং ৩ বেডরুমের গড় বাসাভাড়া ৪০০০০ টাকা। ১ বছরে ঢাকায় ২ বেডরুমের বাসাভাড়া বেড়েছে ১০০০ টাকা,আর ৩ বেডরুমের বাসাভাড়া বেড়েছে ১৫০০ টাকা। ঢাকায় ফ্ল্যাট ক্রয় বিক্রয়ে প্রতি বর্গফুট দাম কমেছে অধিকাংশ এলাকায়। এ বছর প্রতি বর্গফুট জায়গার মূল্য ৭০০০ টাকা,যা গতবছর ছিল ৯০০০টাকা। ফ্ল্যাট কেনার ক্ষেত্রে মূল্য শতকরা ২৮.৫৭% হারে হ্রাস পেয়েছে।

ফ্ল্যাটের দাম প্রতি বর্গফুট হিসেবে সর্বোচ্চ গুলশান ২-এ ১৬০০০ টাকা এবং সর্বনিম্ন ৪০০০ টাকা মিরপুরের শেওড়াপাড়া ও কাজীপাড়ায়। বাসা বা কমার্শিয়াল স্পেস ভাড়া নেয়ার ক্ষেত্রে রিয়েল এস্টেট এজেন্সির সাহায্য নেয়ার হার জুন মাসে মে মাসের তুলনায় ২৬% বেড়েছে। আবার,ফ্ল্যাট কেনা/বিক্রির ক্ষেত্রে রিয়েল এস্টেট এজেন্সির সাহায্য নেয়ার হার জুন মাসে মে মাসের তুলনায় ৩৩% বেড়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন