News71.com
 Bangladesh
 05 Jul 17, 03:58 PM
 176           
 0
 05 Jul 17, 03:58 PM

দিনাজপুরে প্রধান শিক্ষক শূন্য ৩৪ প্রাথমিক বিদ্যালয়।।

দিনাজপুরে প্রধান শিক্ষক শূন্য ৩৪ প্রাথমিক বিদ্যালয়।।

নিউজ ডেস্কঃ দিনাজপুরের কাহারোল উপজেলায় দীর্ঘদিন থেকে ৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোন প্রধান শিক্ষক নেই। প্রধান শিক্ষক পদ ফাঁকা থাকায় সহকারী শিক্ষক দিয়ে প্রধান শিক্ষকের কাজ চালিয়ে যাচ্ছে। ফলে স্কুলের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। কাহারোল প্রাথমিক শিক্ষা অফিসার জানান,দীর্ঘদিন ধরে অনেক শিক্ষক অবসরে চলে যাওয়ার কারণে প্রধান শিক্ষকের পদগুলি শূন্য রয়েছে। এ ছাড়াও সহকারী শিক্ষক পদে ৩৩ জনের পদও ফাঁকা রয়েছে। এই সব ফাঁকা সহকারী শিক্ষক ভারপ্রাপ্ত শিক্ষক হিসাবে কাজ চালিয়ে যাচ্ছেন। যারা প্রধান শিক্ষক পদে ভারপ্রাপ্ত হিসাবে।

কাজ করছেন তারাও বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারছেন। তবে সেই ক্ষেত্রে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাদের সহায়তা করছেন। প্রাথমিক শিক্ষক পদে আগামী ২/৩ মাসের মধ্যে শূন্য পদ পূরণ হবে বলে আশা করছেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আফজাল হোসেন। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বলেন,শূন্য পদে শিক্ষক না থাকার ফলে সমস্যা তো হচ্ছে। কিন্তু অল্প কিছুদিনের মধ্যে এ সমস্যার সমাধান হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন