News71.com
 Bangladesh
 04 Jul 17, 10:05 PM
 167           
 0
 04 Jul 17, 10:05 PM

ভারতীয় সাইডে দ্বন্দ্ব, ভোমরা স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ।।

ভারতীয় সাইডে দ্বন্দ্ব, ভোমরা স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ।।

নিউজ ডেস্কঃ ভারতের বাদুড়িয়া থানা এলাকায় স্থানীয়দের দ্বন্দ্বকে কেন্দ্র করে সাতক্ষীরা ভোমরা স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে। এর ফলে আজ মঙ্গলবার সারাদিন ভারতের ঘোজাডাঙ্গা বন্দর থেকে আমদানিকৃত কোন পণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশ করেনি। এদিকে, পণ্যবাহী কাঁচামালের কোন ট্রাক বাংলাদেশে প্রবেশ করতে না পারায় কোটি কোটি টাকার ক্ষতির সম্ভাবনা রয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। আর আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকায় ভোমরা স্থল বন্দর ও ভারতের ঘোজাডাঙ্গা এলাকায় মালামাল খালাসের অপেক্ষায় রয়েছে শত শত ট্রাক।

ভারতের ঘোজাডাঙ্গা সিঅ্যান্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সভাপতি ভোলাঘোষ ও সাধারণ সম্পাদক মিহির ঘোষের উদ্ধৃতি দিয়ে ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সভাপতি কাজি নওশাদ দেলোয়ার রাজু জানান,ভারতের অভ্যন্তরে গোলযোগের কারণে বসিরহাট-ঘোজাডাঙ্গা সড়কে অবরোধ থাকায় ব্যবসায়ীদের ক্ষতির আশঙ্কায় সারাদিন তারা আমদানি-রফতানি কার্যক্রম থেকে বিরত ছিল। ভোমরা কাস্টমসের সহকারী কমিশনার আব্দুল কাইয়ুম আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকার কথা স্বীকার করে তিনি বলেন,আমাদের অফিস খোলা রয়েছে। কিন্তু ভারত থেকে কোন পণ্যবাহী ট্রাক প্রবেশ করছে না এবং বাংলাদেশ থেকেও ট্রাক ভারতে যাচ্ছে না। ভারতে স্থানীয় সমস্যার কারণে এমনটি হচ্ছে বলে তিনি আরো জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন