News71.com
 Bangladesh
 04 Jul 17, 09:15 PM
 176           
 0
 04 Jul 17, 09:15 PM

রাজধানীর দুই থানায় ওসির রদবদল।।  

রাজধানীর দুই থানায় ওসির রদবদল।।   

নিউজ ডেস্কঃ রাজধানীর দুই থানায় নতুন ওসি (অফিসার ইনচার্জ) নিয়োগ দিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি)। ডিএমপি’র এক অফিস আদেশে এ পরিবর্তনের কথা নিশ্চিত করা হয়েছে। ডিএমপি’র মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান জানান,পল্টন মডেল থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলামকে ওয়ারী থানায় বদলি করা হযেছে।

গোয়েন্দা পশ্চিম বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. মাহমুদুল হককে পল্টন মডেল থানার অফিসার ইনচার্জ হিসেবে বদলি করা হয়েছে। একই আদেশে ওয়ারী থানার অফিসার ইনচার্জ মো. জেহাদ হোসেনকে গোয়েন্দা উত্তর বিভাগে বদলি করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন