
নিউজ ডেস্কঃ হবিগঞ্জ শহর থেকে নিখোঁজ হওয়া দুই সহোদরকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃতরা হলেন,শহরের ফায়ার সার্ভিস রোডে এলাকার বাসিন্দা আব্দুস শহীদ খানের ছেলে আজহারুল ইসলাম ছামি (১০) ও মাঈনুল ইসলাম অভি (৮)। আজ মঙ্গলবার ভোররাতে সিলেট থেকে তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর থানা পুলিশ। পুলিশ জানায়,আজ মঙ্গলবার ভোর রাতে শাহ্জালাল (রাঃ) মাজারের পাশ দিয়ে নিখোঁজদের এক আত্মীয় রিকশায় করে যাওয়ার সময় তাদেরকে দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ তাদেরকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এরপরে দুপুরে শিশু দুটিকে পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ।
এ ব্যাপারে হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. হায়াতুন-নবি জানান,শিশুদের জিজ্ঞাসাবাদে জানিয়েছে,তারা নিজেদের ইচ্ছেমত বাসা থেকে বের হয়ে যায়। এ সময় বাসা থেকে তারা ২১ হাজার ৫০০ টাকা নিয়ে যায়। পরে বাসে করে সিলেট কতমতলি যায়। সেখান থেকে তারা শাহ্জালাল (রাঃ) মাজারে যায়। পরদিন তারা একটি হাওয়ায় মোবাইল ফোন,পাওয়ার ব্যাংক,হ্যাড ফোন ও একটি খেলনা পাকা কিনে। পরে তারা সিলেট থেকে তারা ট্রেনযোগে নরসিংদী যায়। গতকাল সোমবার রাতে নরসিংদী থেকে ফের সিলেট শাহজালালের (রাঃ) মাজারে যাওয়ার সময় তাদেরকে উদ্ধার করা হয়। উল্লেখ্য,গত শনিবার ভোর রাতে শিশু দুটি নিখোঁজ হয়। এ সময় বাসার সিসি টিভি ফুটেজে তারা সেচ্ছায় বাসা থেকে বের হয়ে যেতে দেখা যায়। এদিন রাতে তাদের পিতা শহিদ খান হবিগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়রি করেন।