
নিউজ ডেস্কঃ পাহাড়ে বেরে যাচ্ছে মানুষ। মানুষের পায়ের ছাপ যত বাড়ছে,বাড়ছে লোকালয়,আশ্রয়হীন হচ্ছে প্রাণীকূল। খাবারের অভাবে দেখা নেমে আসছে লোকালয়ে। চট্টগ্রামের সীতাকুণ্ড ও মিরসরাইসহ বেশ কয়েকটি এলাকায় দেখা গেছে বন্যপ্রাণির উপস্থিতি। প্রায়ই নেমে আসছে দলছুট হাতি। বন বিভাগের কর্মকর্তা ও বিশেষজ্ঞরা জানাচ্ছেন,পাহাড়ে প্রাকৃতিক বন নষ্ট হওয়ায় খাবারের খোঁজে লোকালয়ে আসছে বিভিন্ন প্রাণি।
গত শুক্রবার দুপুরের দিকে ৪৫ টির মতো বানরের একটি দল পাহাড় থেকে সীতাকুণ্ডের শম্ভুনাথ মন্দির এলাকায় চলে আসে। পাহাড়ি বনে বন্য প্রাণীর খাবারের সংস্থান করা না গেলে এই প্রবণতা বাড়তে পারে। কয়েকদিন আগে বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের কোকদণ্ডী গ্রামে নেমে আসে বন্যহাতি। ২৪ এপ্রিল পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের মৌমিনটোলায় একটি শিরিষ গাছের ডালে সাড়ে ছয় ফুট দীর্ঘ একটি অজগর পাওয়া যায়। বন কর্মকর্তা ও বিশেষজ্ঞরা বলছেন পাহাড়ে প্রাণিরা খাদ্য পাচ্ছে না,বাধ্য হয়ে নেমে আসছে নিচে। পাহাড়ে মানুষের অবাধ বিচরণ ও আনাগোনা সীমাবদ্ধ না করলে ক্রমেই লোকালয়ে বাড়তে থাকবে বন্যপ্রাণিদের উপস্থিতি।