News71.com
 Bangladesh
 04 Jul 17, 07:33 PM
 151           
 0
 04 Jul 17, 07:33 PM

নীলফামারীতে ল্যাকটেটিং মাদার সহায়তা তিন দিনব্যাপী হেলথ ক্যাম্প শুরু।।

নীলফামারীতে ল্যাকটেটিং মাদার সহায়তা তিন দিনব্যাপী হেলথ ক্যাম্প শুরু।।

 

নিউজ ডেস্কঃ নীলফামারীতে ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির আওতায় তিন দিনব্যাপী হেলথ ক্যাম্প শুরু হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে নীলফামারী পৌরসভার সম্মেলন কক্ষে আয়েজিত ক্যাম্পের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম। জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার শাহাজাদী।এ সময় বক্তৃতা দেন পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ,ভারপ্রাপ্ত সিভিল সার্জন মো. মনিরুজ্জামান,সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক আহসান রহিম প্রমুখ।

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার শাহাজাদী জানান,তিন দিনের ওই স্বাস্থ্য ক্যাম্পে কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির আওতায় ৭৫০ জন উপকারভোগীকে বিনামূল্যে তিনজন চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান করবেন। এ সময় শিশুদের স্বাস্থ্য পরীক্ষাসহ তাদের একটি করে দুটি করে সাবান,চার প্যাকেট ওরস্যালাইন,দুই প্যাকেট বিস্কুট,একটি করে ফল,কেক ও ম্যাংগো জুস প্রদান করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন