
নিউজ ডেস্কঃ দিনাজপুরের কাহারোলের মুকন্দপুর ইউনিয়নের দিনাজপুর-পঞ্চগড় সড়কে বাসচাপায় অটোরিকশার ৩ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। নিহতরা হলেন, উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের ডহন্ডা গ্রামের রবিন রায়ের ছেলে অটোরিকশা চালক শুভ রায় (২০), একই গ্রামের মৃত উকিল রায়ের ছেলে যাত্রী বৈশাগু রায় (৫৫) এবং একই এলাকার ঘনপাড়া গ্রামের বাসিন্দা গোকুল রায় (৪৫)।সোমবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার মুকন্দপুর ইউনিয়নের দিনাজপুর-পঞ্চগড় সড়কের বটতলা পীরের মাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আলী সরকার তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।