
নিউজ ডেস্কঃ দিনাজপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৭ মাদক ব্যবসায়ী ও ছয় চোরাচালানীসহ ৬২ জনকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার গভীর রাত থেকে আজ মঙ্গলবার (৪ জুলাই) সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। দিনাজপুর পুলিশ নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত একজন জানান,আটক মাদক ব্যবসায়ী ও চোরাচালানীদের কাছ থেকে ৮১০ গ্রাম গাঁজা,১৬৪ পিস ইয়াবা,২১৪ বোতল ফেনসিডিল,১০২১ পিস নেশাজাতীয় ইনজেকশন ও ৩২ লিটার চোলাই মদ জব্দ করা হয়। আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধ পৃথক থানায় ১৭টি মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান ফেরদৌস আহমেদ।