News71.com
 Bangladesh
 04 Jul 17, 12:22 AM
 156           
 0
 04 Jul 17, 12:22 AM

গাজীপুরে বয়লার বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৯, আহত অর্ধশতাধিক।।

গাজীপুরে বয়লার বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৯, আহত অর্ধশতাধিক।।

 

নিউজ ডেস্কঃ গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুরের নয়াপাড়ায় ‘মাল্টিফ্যাবস লিমিটেড’ নামে একটি পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক শ্রমিক। আজ সোমবার সন্ধ্যায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আখতারুজ্জামান বলেন,সন্ধ্যা ৭টার দিকে ওই কারখানায় বয়লার বিস্ফোরণ হওয়ার খবর পান। জয়দেবপুর,সাভারে ইপিজেড,কালিয়াকৈর,টঙ্গী ও ফায়ার সার্ভিসের সদর দপ্তর ইউনিটের কর্মীরা রাত ৮টার দিকে উদ্ধার কাজ শুরু করেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন