
নিউজ ডেস্কঃ চট্টগ্রামে বাসচাপায় বিমান বাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। নিহত তাজুল ইসলাম (৪০) বাংলাদেশ বিমান বাহিনীর ল্যান্স কর্পোরাল হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ জানায়,আজ সোমবার দুপুরে পতেঙ্গা থানার কাঠগড় সংলগ্ন জিইএম গেইটে এ দুর্ঘটনা ঘটে। এ ব্যাপারে পতেঙ্গা থানার এসআই শিবু প্রসাদ চন্দ জানান,কাজ শেষে বাইসাইকেলে বাসায় ফেরার পথে পেছন থেকে একটি বাস তাজুলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান। এসআই জানান,তাজুলের লাশটি নেভী হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আগামীকাল মঙ্গলবার সকালে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তিনি আরো জানান,বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।