
নিউজ ডেস্কঃ মশক নিধনে সিটি কর্পোরেশনে জনবল বাড়ানোর আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। আজ সোমবার বিকেলে মন্ত্রনালয়ের সভা কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে দক্ষিন সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকনকে উদ্দেশ্য করে তিনি এ আহ্বান জানান। চিকুনগুনিয়া প্রতিরোধ ও নিয়ন্ত্রনে গৃহীত পদক্ষেপ’ শীর্ষক এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। স্বাস্থ্যমন্ত্রী বলেন,যে দেশ জঙ্গি দমন করতে পারে,সে দেশ মশা নিধন করতে পারবে না,তা হতে পারে না। আমরা জঙ্গি দমন করতে সফল হয়েছি ডেঙ্গুমশা নিধন করতেও সফল হব।
সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (সিডিসি) অধ্যাপক ডা. সানিয়া তাহমিনা। তিনি জানান,সারা দেশে চিকুনগুনিয়া পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য জন্য পাবলিক হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার (চিকুনগুনিয়া নিয়ন্ত্রনকক্ষ) প্রতিষ্ঠা করা হয়েছে। সপ্তাহের ৭ দিন ২৪ ঘন্টা কাজ করার জন্য একটি ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়েছে এবং জনসাধারণের যেকোনো প্রশ্নের উত্তর দিতে সার্বক্ষণিক হটলাইন চালু করা হয়েছে। এ সম্পর্কিত তথ্য জানতে ও জানাতে ০১৯৩৭১১০০১১,০১৯৩৭০০০০১১ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
আগামী ৪ থেকে ৬ সপ্তাহের মধ্য চিকুনগুনিয়া রোগ নিয়ন্ত্রণে আসবে জানিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন বলেন,চিকুনগুনিয়া প্রতিরোধে কার্যক্রম চলছে। জনসচেতনতাই পারে এই রোগ প্রতিরোধে। ইতোমধ্য রোগ আক্রান্তের সংখ্যা কমে এসেছে। চিকুনগুনিয়া রোগ নিয়ে হতাশা বা আতাঙ্কিত হবার কিছুই নেই। তিনি সিটি কর্পোরেশনের সীমাবন্ধতা স্মিকার করে লোক বল নিয়োগের বিষয়টি উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়,দেশের বিভিন্ন মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালের পাচঁ শতাধিক ডাক্তার,নার্স, সেকমোদের চিকুনগুনিয়া গাইড লাইনের উপর প্রশিক্ষণ প্রদান। ডিভিশন,জেলা ও উপজেলা পর্যায়ে ডিভিশনাল ডাইরেক্টর,সিভিল সার্জন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের চিকুনগুনিয়া ও ডেঙ্গু প্রতিরোধ এবং এডিস মশা নিয়ন্ত্রণে নির্দেশনা প্রদান করা হয়েছে। ঢাকা উত্তর ও দক্ষিন সিটি কর্পোরেশনের ৪৫ টি ওয়ার্ডে ডাক্তার,নার্স ওয়ার্ড কাউন্সিলর,ইমাম,স্থানীয় গন্যমান্য ব্যাক্তি বর্গকে নিয়ে অবহিত করন ও সচেতনতা মূলক সভা পরিচালনা করা হয়েছে। সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব (স্বাস্থ্য সেবা) সিরাজুল হক খান,অতিরিক্ত সচিব রুখসানা কাদের, হাবিবুর রহমানসহ মন্ত্রণালয় ও অধিদফতরের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।