News71.com
 Bangladesh
 03 Jul 17, 01:31 PM
 166           
 0
 03 Jul 17, 01:31 PM

রংপুরে বন্দুকযুদ্ধে ডাকাত সর্দার ইদ্রিস আলী নিহত।।  

রংপুরে বন্দুকযুদ্ধে ডাকাত সর্দার ইদ্রিস আলী নিহত।।   

নিউজ ডেস্কঃ রংপুরের মিঠাপুকুর উপজেলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আন্তঃজেলা সড়ক ডাকাত দলের সর্দার ইদ্রিস আলী (৩২) নিহত হয়েছেন। গতকাল রবিবার ভোররাতে উপজেলার জয়রাম আনোয়ার এলাকার ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে। নিহত ডাকাত ইদ্রিস আলী একই উপজেলার রানীপুকুর ইউনিয়নের মমিনপুর(আবাসন) এলাকার সাখাওয়াত হোসেনের ছেলে।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান,গতকাল রবিরার রাত ৯টায় ইদ্রিস আলীকে বলদিপুকুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। এরপর ভোর রাতে ইদ্রিসকে নিয়ে অস্ত্র উদ্ধারে যাওয়া হয়। তার কথামত আমরা জয়রাম আনোয়ার এলাকায় ঈদগাহ মাঠে পৌঁছায়। এসময় ইদ্রিসের সহযোগিরা আমাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে আমারাও পাল্টা ১৩ রাউন্ড গুলি ছুড়ি। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান ইদ্রিস আলী।

এ ঘটনায় আহত হন মিঠাপুকুর থানার পরিদর্শক (তদন্ত) আজিম উদ্দিন,এসআই ওয়ালিউর রহমান ও জয়নুল আবেদীন,কনস্টেবল আব্দুস সাত্তার,জাহাঙ্গীর আলম, আখের আলী ও হিরণ মিয়া। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। অন্যদিকে,ঘটনাস্থল থেকে একটি দেশি পিস্তল,দুই রাউন্ড গুলি,একটি দা ও দুইটি ছোরা উদ্ধার করা হয়। ওসি আরো বলেন,ইদ্রিস আলীর বিরুদ্ধে মিঠাপুকুর থানায় ডাকাতি,ছিনতাই,পুলিশের অস্ত্র ছিনতাই ও মাদক আইনে ৯টি মামলা রয়েছে। ইদ্রিসের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন