News71.com
 Bangladesh
 03 Jul 17, 12:05 PM
 173           
 0
 03 Jul 17, 12:05 PM

এইচএসসির ফল আগামী ২২ থেকে ২৪ জুলাইয়ের মধ্যে।।  

এইচএসসির ফল আগামী ২২ থেকে ২৪ জুলাইয়ের মধ্যে।।   

নিউজ ডেস্কঃ চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ২২ থেকে ২৪ জুলাইয়ের মধ্যে প্রকাশ করা হতে পারে। এজন্য ওই তিনদিন সম্ভাব্য সময় ধরে সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রী কার্যালয়ে চিঠি পাঠানো হয়েছে বলে জানা গেছে। রেওয়াজ অনুযায়ী পাবলিক পরীক্ষার ফলাফলের অনুলিপি সর্বপ্রথম প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়। এরপরই সকলের জন্য ফলাফল উন্মুক্ত করা হয়। এজন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় চেয়ে তাঁর কার্যালয়ে চিঠি পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী এই তিনদিন অথবা এর আগে বা পরে যেদিন সময় দিবেন সেদিনই ফলাফল প্রকাশ করা হবে বলে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

এর আগে,২ এপ্রিল ২০১৭ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়। এরপর এইচএসসির লিখিত পরীক্ষা ১৫ মে এবং ব্যবহারিক পরীক্ষা শেষ হয় ২৫ মে। গত কয়েক বছর যাবৎ পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যেই ফল প্রকাশ করা হয়। সেই হিসেবে আগামী ২৪ জুলাই এইচএসসি ও সমমানের পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিন পূর্ণ হবে। তাই আগামী ২২ থেকে ২৪ জুলাইয়ের যে কোনো একদিন ফলাফল প্রকাশ করা হতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন