News71.com
 Bangladesh
 03 Jul 17, 12:02 PM
 164           
 0
 03 Jul 17, 12:02 PM

উত্তরায় ভবনের আগুন এখনও নিয়ন্ত্রণের বাইরে, ২ জনের মৃতদেহ উদ্ধার।।  

উত্তরায় ভবনের আগুন এখনও নিয়ন্ত্রণের বাইরে, ২ জনের মৃতদেহ উদ্ধার।।   


নিউজ ডেস্কঃ রাজধানীর উত্তরার রাজলক্ষ্মী মার্কেটের পাশের দু’টি ভবনে লাগা আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস। এদিকে ভবন থেকে অগ্নিদগ্ধ দুই জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার ভোর ৫টার দিকে রাজধানী উত্তরার ৪ নম্বর সেক্টরের ৭ নম্বর রোডের ওই দুই ভবনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার মিজানুর রহমান জানিয়েছেন,এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি। যে কারণে হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন