
নিউজ ডেস্কঃ দিনাজপুর শহরের একটি মেস থেকে সাব্বির হোসেন (১৭) নামে এক ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার সন্ধ্যায় শহরের গোলাপবাগ লেবুর মোড়ে আশা-শাহজাহান ভিলা নামক একটি ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ব্যাপারে কোতয়ালী থানার ওসি রেদওয়ানুর রহিম জানান,মেস থেকে সাব্বির হোসেনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই বাসাতে ছাত্ররা মেস করে থাকতো। তিনি আরো জানান,ময়নাতদন্ত রিপোর্টের ভিত্তিতেই জানা যাবে সাব্বিরের মারা যাওয়ার প্রকৃত কারণ। সাব্বির হোসেন দিনাজপুরের বিরামপুর উপজেলার পূর্ব জগন্নাথপুর গ্রামের আলতাফ হোসেনের ছেলে এবং দিনাজপুর সরকারী কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র বলে জানা গেছে।