News71.com
 Bangladesh
 03 Jul 17, 11:58 AM
 226           
 0
 03 Jul 17, 11:58 AM

ফেনীতে বন্দুকযুদ্ধে চেয়ারম্যান একরাম হত্যার আসামি রুটি সোহেল নিহত।।

ফেনীতে বন্দুকযুদ্ধে চেয়ারম্যান একরাম হত্যার আসামি রুটি সোহেল নিহত।।

নিউজ ডেস্কঃ ফেনী পৌরসভার বিরিঞ্চি এলাকায় র্যা বের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মো. সোহেল ওরফে রুটি সোহেল নামে একজন সন্ত্রাসী নিহত হয়েছেন। পুলিশ বলছে,তিনি ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক হত্যা মামলার আসামি। গতকাল রোববার গভীর রাতে বিরিঞ্চি গ্রামের হ্যাঙ্কার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সোহেলের বাড়িও একই গ্রামে। র্যা ব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়েত জামিলের ভাষ্য,বিরিঞ্চি এলাকায় ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে র্যা ব সদস্যরা সেখানে যান। ডাকাতরা র্যা বকে লক্ষ করে গুলি ছোড়ে। র্যাাবও পাল্টা গুলি ছোড়ে। এতে সোহেল গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হন। ঘটনাস্থল থেকে র্যা ব সদস্যরা বিদেশি একটি পিস্তল,একটি রিভলবার ও গুলি উদ্ধার করেছেন।

ফেনী সদর মডেল থানা-পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদ খান চৌধুরী জানান,নিহত সোহেল ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক হত্যা মামলার আসামি। তাঁর বিরুদ্ধে এই হত্যাসহ আটটি মামলা ছিল। এ ছাড়াও অনেক অভিযোগ ছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন