
নিউজ ডেস্কঃ মির্জাপুর উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। মীর আসিফ অনিক সভাপতি ও মো. শরিফুল ইসলাম শরীফকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি অনুমোদন দিয়েছেন টাঙ্গাইল জেলা ছাত্রলীগের আহবায়ক কমিটি। টাঙ্গাইল জেলা ছাত্রলীগের আহবায়ক মোস্তাফিজুর রহমান সোহেল ও সদস্য তানভীরুল ইসলাম হিমেল,রনি আহমেদ,শফিউল আলম মুকুল ও রাশেদুল হাসান স্বাক্ষরিত সংগঠনের প্যাডে মির্জাপুর উপজেলা ছাত্রলীগের বর্তমান কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। রবিবার বিকেলে টাঙ্গাইল জেলা ছাত্রলীগ এই কমিটি প্রকাশ করেন।
এছাড়া নতুন কমিটির সহ সভাপতি পদে সাদ্দাম হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক মীর তানভীর ও সাংগঠনিক সম্পাদক করা হয়েছে দেওয়ান মাজিদুর রহমান মনিরকে। উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি হওয়ায় ছাত্রলীগের নেতাকর্মীরা মির্জাপুরে মিষ্টি বিতরণ করেছে। উল্লেখ্য,গত ২০১৪ সালের খন্দকার নাঈম হোসেনকে সভাপতি ও মো. আওলাদ হোসেনকে সাধারণ সম্পাদক করে মির্জাপুর উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়।