
নিউজ ডেস্কঃ তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু তার নির্বাচনী এলাকা কুষ্টিয়ার মিরপুর উপজেলায় বজ্রপাতে ৫ জনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। আজ এক শোক বার্তায় তিনি বলেন,মিরপুরের ছাতিয়ান ইউনিয়নে কৃষিজমিতে কাজ করার সময় আজ রোববার দুপুরে বজ্রাঘাতে একইসাথে ৫ জনের প্রাণহানির ঘটনাটি মর্মান্তিক। মন্ত্রী নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন ও পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান। এ সময় হাসানুল হক ইনু বজ্রপাতে প্রাণহানি রোধে সর্বোচ্চ সতর্কতা অনুসরণে জনসাধারণকে আহবান জানান ও এবিষয়ে প্রচার বৃদ্ধির জন্য জেলা তথ্য অফিসকে জরুরি নির্দেশ দেন।