News71.com
 Bangladesh
 02 Jul 17, 08:01 PM
 152           
 0
 02 Jul 17, 08:01 PM

ভিয়েতনামে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত সামিনা নাজ।।  

ভিয়েতনামে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত সামিনা নাজ।।   

নিউজ ডেস্কঃ সামিনা নাজকে সরকার ভিয়েতনামে বাংলাদেশের রাষ্ট্রদূত পদে নিয়োগ দিয়েছে। সামিনা নাজ এখন মুম্বাইতে বাংলাদেশের উপহাইকমিশনারের দায়িত্ব পালন করছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় আজ রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৫তম ব্যাচের কর্মকর্তা সামিনা নাজ ১৯৯৫ সালে পেশাদার কূটনীতিক হিসেবে কাজে যোগ দেন। কর্মজীবনে তিনি নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশন,দিল্লি ও নেদারল্যান্ডসের রাজধানী হেগে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। সামিনা নাজ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্কে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন