News71.com
 Bangladesh
 02 Jul 17, 07:48 PM
 156           
 0
 02 Jul 17, 07:48 PM

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, ইউপি চেয়ারম্যানসহ আহত ১২।।  

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, ইউপি চেয়ারম্যানসহ আহত ১২।।   

নিউজ ডেস্কঃ মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের মঠের বাজার এলাকায় আজ রবিবার দুপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ইউপি চেয়ারম্যানসহ আহত হয়েছেন অন্তত ১২ জন। স্থানীয়,আহত ও পুলিশ সূত্রে জানা গেছে,ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা মেহেদী মোল্যা তার লোকজন নিয়ে আজ দুপুরে খোয়াজপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় মোটরসাইকেল নিয়ে মহড়া দেয়। এতে বর্তমান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যার মোহাম্মদ আলী মুন্সির সমর্থকরা উত্তেজিত হয়ে ওঠে।

এরই জের ধরে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে খোয়াজপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলী মুন্সীসহ উভয় পক্ষের ১২ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনছার উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন