
নিউজ ডেস্কঃ রাজধানীর চকবাজারে আজ দুপুরে একটি দোকানের ভেতর এয়ারকন্ডিশনার যন্ত্র বিস্ফোরণে ৫ জন দগ্ধ হয়েছেন বলে জানা গেছে। এ ব্যাপারে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান জানান,আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে গেছে। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।