News71.com
 Bangladesh
 02 Jul 17, 05:13 PM
 164           
 0
 02 Jul 17, 05:13 PM

ক্ষমতাসীনরা সরকারি বরাদ্দ আত্মসাৎ করছে।।রুহুল কবির রিজভী  

ক্ষমতাসীনরা সরকারি বরাদ্দ আত্মসাৎ করছে।।রুহুল কবির রিজভী   


নিউজ ডেস্কঃ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন,ক্ষমতাসীনরা সারাদেশে ভুয়া সংগঠন তৈরি করে সরকারি বরাদ্দ আত্মসাৎ করছে। আজ রবিবার দুপুরে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি বলেন,চলতি জুনে সারা দেশে জেলা-উপজেলায় ভুয়া প্রকল্পের মাধ্যমে শত শত কোটি টাকা লুটপাটের মহোৎসবের খবর গণমাধ্যমে এখন প্রধান শিরোনাম। মসজিদ-মন্দিরের নামে ভুয়া কমিটি তৈরি করে অথবা নামসর্বস্ব ধর্মীয় ও সামাজিক ক্লাব সংগঠন দেখিয়ে সরকারি বরাদ্দ নিজেদের পকেটে ঢুকাচ্ছে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা। ব্যাংক-বীমা-সকল আর্থিক প্রতিষ্ঠান গিলে ফেলে এখন তারা মসজিদে মন্দিরের টাকাও আত্মসাতে মেতে উঠেছে। লুটপাটের মাধ্যমে বিদেশে টাকার পাচার করে পুরো দেশটাকে ধবংস করেও ক্ষমতাসীনদের ক্ষুধা মিটছে না।

রিজভী বলেন,মৌলভীবাজারে কুলাউড়া উপজেলার ১৩টি ইউনিয়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে মোট ৬৭ কোটি ৬৫ হাজার ৪৫৮ টাকা বরাদ্ধ হয়। এর মধ্যে বরমচাল ইউনিয়নের ৮টি প্রকল্পে মোট ৫ লাখ ৪৭ হাজার টাকা বরাদ্ধ হয়। লালমনিরহাটে চলতি অর্থ বছর শেষে টিআর-কাবিখা প্রকল্পে ১০ কোটি টাকা লোপাট করেছে। এ ছাড়াও নতুন অর্থবছরের বাজেটকে গরীব মারার বাজেট অভিহিত করে রুহুল কবির রিজভী বলেন,ঋণের বোঝা নিয়ে নতুন অর্থবছর শুরু হয়েছে। আজকে যে শিশুটি জন্মগ্রহণ করবে তার মাথায়ও ঋণের বোঝা পড়বে ৪৬ হাজার ১৭৭ টাকা। বছরে বছরে এই ঋণের বোঝা শুধু বাড়ছেই। বিশাল ঘাটতির এই বাজেট পুরোটাই ঋণ নির্ভর।

তিনি আরো বলেন,ক্ষমতাসীনরা লুটপাটের মাধ্যমে অবৈধভাবে অর্জিত লাখ লাখ কোটি টাকা বিদেশে পাঁচার করে ঋনের বোঝা চাপিয়ে দিয়েছে সাধারণ মানুষের ওপর। আজকের যে শিশুটি জন্মগ্রহণ করেছে,তাকেও ঋণের বোঝা বইতে হচ্ছে। বাজেট পাসের সমাপনীতে প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেন বিএনপির যুগ্ম মহাসচিব বলেন,প্রকৃত পক্ষে সরকার দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। সংবাদ সম্মেলনে দলের চেয়ারপারসনের উপদেষ্টা তৈমুর আলম খন্দকার,সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু,কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব, আজিজুল বারী হেলাল,আবদুস সালাম আজাদ,আবদুল আউয়াল খান,শহীদুল ইসলাম বাবুল,আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন