
নিউজ ডেস্কঃ কুষ্টিয়ার মিরপুরে বজ্রপাতে শিশুসহ ৫ জনের মৃত্যু হয়েছে। আজ রবিবার দুপুর ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদিন বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন উপজেলার বয়ারী গ্রামের মোশারফ হোসেন (৫৫),কুশাবাড়িয়া গ্রামের আব্দুর সাত্তার (৪০),আদিগ্রাম গ্রামের শাহীন (৪২),একই গ্রামের আবুল কাসেম (৪৫),সুড়সুড়ি গ্রামের অজ্ঞাত পরিচয়ের একটি শিশু (১২)।