News71.com
 Bangladesh
 02 Jul 17, 12:08 PM
 207           
 0
 02 Jul 17, 12:08 PM

ঈদ পরবর্তী সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু।।  

ঈদ পরবর্তী সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু।।   

নিউজ ডেস্কঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গত ২৩ জুন থেকে ১ জুলাই পর্যন্ত বন্ধ ছিল ভোমরা স্থলবন্দর। টানা ৯ দিন বন্ধ থাকার পর আজ রবিবার থেকে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানির কার্যক্রম শুরু হয়েছে। ভোমরা স্থলবন্দরের সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাছিম এ খবর নিশ্চিত করে বলেন,পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ৯ দিন বন্ধ ছিল ভোমরা স্থলবন্দর। ঈদের ছুটি শেষে ভোমরা বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম আজ থেকে শুরু হয়েছে।

একইভাবে ভোমরা স্থলবন্দরের বিপরীতে ভারতের ঘোজাডাঙ্গা বন্দরের কার্যক্রমও শুরু হয়েছে। ভোমরা স্থলবন্দরের সহকারী কমিশনার আব্দুল কাইয়ূম জানান,ঈদুল ফিতর উপলক্ষে ভোমরা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকাকালীন সময়েও পাসপোর্ট যাত্রীরা ভারত-বাংলাদেশে যাতায়াত করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন