News71.com
 Bangladesh
 02 Jul 17, 12:43 AM
 294           
 0
 02 Jul 17, 12:43 AM

কবি,লেখক ও শিক্ষক কামাল পারভেজ প্রিন্স আর নেই।।

কবি,লেখক ও শিক্ষক কামাল পারভেজ প্রিন্স আর নেই।।

 

নিউজ ডেস্কঃ কবি,লেখক ও শিক্ষক কামাল পারভেজ প্রিন্স (৩৫) আর নেই। গতকাল শনিবার দুপুরে তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে...রাজিউন)। দীর্ঘদিন ধরে তিনি ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন। গতকাল শনিবার সকালে চাঁদপুরের ফরিদগঞ্জে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে দ্রুত তাকে চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুপুরে সেখানে তিনি মারা যান।

রাতে চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভার ভাটিরগাঁও জামে মসজিদে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক গোরস্তানে তাকে দাফন করা হয়। প্রতিশ্রুতিশীল এই গুণী ব্যক্তি কামাল পারভেজ প্রিন্সের অকাল মৃত্যুতে জেলার ফরিদগঞ্জ প্রেসক্লাব সভাপতি নুরুন্নবী নোমান ও সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী শোক প্রকাশ করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন