News71.com
 Bangladesh
 01 Jul 17, 09:51 PM
 161           
 0
 01 Jul 17, 09:51 PM

কুষ্টিয়ার ভেড়ামারায় জঙ্গি আস্তানায় মূল অভিযান শুরু,বিস্ফোরণের বিকট শব্দ

কুষ্টিয়ার ভেড়ামারায় জঙ্গি আস্তানায় মূল অভিযান শুরু,বিস্ফোরণের বিকট শব্দ

 

নিউজ ডেস্কঃ কুষ্টিয়ার ভেড়ামারায় জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িটিতে মূল অভিযান ট্রেপিড পান্স শুরু করেছে পুলিশ। আজ শনিবার সন্ধ্যা পৌনে ৬টায় এ অভিযান শুরু হয়। অভিযান শুরুর পরপরই ওই বাড়িটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এর আগে বিকেল ৫টা ১০ মিনিটে বোমা ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়।

পুলিশ সূত্র বলছে,জেলা পুলিশসহ ঢাকা থেকে আসা বোমা নিষ্ক্রিয়কারী দলে সদস্যরা অভিযানে অংশ নিচ্ছেন। সূত্র আরো জানায়,ওই বাড়িটিতে ছাদ ঢালাইসহ একটি ঘরের দুটি কক্ষ রয়েছে। অন্যটি টিনশেডের কক্ষ। বাড়ির ভেতরে ঢুকে মূল অভিযান শুরু করেছে পুলিশ। এদিকে অভিযান চলাকালে থেমে থেমে বোমা বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেছে। অভিযান শুরুর পর ৬টা ০৮ মিনিটে একটি শক্তিশালী বোমা বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এরপর ৬টা ৪৬ মিনিটে আরো একটি শক্তিশালী বোমা বিস্ফোরণের শব্দ শোনা যায়।

উল্লেখ্য,গতকাল শুক্রবার রাত ১২টা থেকে কুষ্টিয়ার ভেড়ামারা শহরের বামনপাড়া তালতলা মসজিদের পাশে একটি টিনশেডের একতলা বাড়ি ঘিরে রাখে পুলিশ। রাতেই সেখানে অভিযান চালিয়ে নব্য জেএমবির আমির আইয়ুব আলীর স্ত্রী তিথি, তার মেয়ে আফিয়া হাসান (৫ মাস),আরমান আলীর স্ত্রী টলি আরা,তার মেয়ে নোভা (৬),ও নব্য জেএমবির সেকেন্ড ইন কমান্ড রাজিবুল ওরফে রাশেদ ওরফে তালহার স্ত্রী সুমাইয়াকে আটক করে কাউন্টার টেররিজম ও কুষ্টিয়া জেলা পুলিশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন