News71.com
 Bangladesh
 01 Jul 17, 07:08 PM
 159           
 0
 01 Jul 17, 07:08 PM

বীর মুক্তিযোদ্ধা,গেরিলা কমান্ডার শহীদুল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক।।

বীর মুক্তিযোদ্ধা,গেরিলা কমান্ডার শহীদুল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক।।

নিউজ ডেস্কঃ বীর মুক্তিযোদ্ধা,গেরিলা কমান্ডার শহীদুল হক মামার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার এক শোকবার্তায় প্রধানমন্ত্রী মহান মুক্তিযুদ্ধে তার অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন,স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং যুদ্ধাপরাধীদের বিচারে জনমত গঠনে শহীদুল হক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। শেখ হাসিনা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান। উল্লেখ্য,আজ শনিবার সুইডেনে এই বীর মুক্তিযোদ্ধা ইন্তেকাল করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন