News71.com
 Bangladesh
 01 Jul 17, 12:57 PM
 151           
 0
 01 Jul 17, 12:57 PM

বরগুনায় ডাকাত সন্দেহে আটক ২ ।

বরগুনায় ডাকাত সন্দেহে আটক ২ ।

নিউজ ডেস্কঃ বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের চল্লিশঘর, শড়িষামুড়ি ইউনিয়নের কয়েকটি গ্রামের গ্রামে শুক্রবার রাত ১২টার পর থেকে ডাকাতের উপস্থিতি টের পেয়ে আতঙ্কিত হয়ে পড়ে গ্রামবাসী। পরে পুলিশের অভিযানে ডাকাত সন্দেহে ২ জনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে স্থানীয়রা জানায়, রাতে ডাকাতেরা চারটি দলে বিভক্ত হয়ে রামদা, পিস্তল, রিভলবারসহ বিদেশি অস্ত্র নিয়ে গ্রামগুলোতে প্রবেশ করে।

খবর পেয়ে বরগুনা জেলা পুলিশের বিশেষ টিম এবং বেতাগী পুলিশ উপজেলার কালিকাবাড়ি ও আলিয়াবাদ নদীতে স্পিডবোটে অভিযান চালায়। এ সময় একটি ট্রলার থেকে মিলন এবং শাহীন নামের দু’জনকে আটক করে। তারা পার্শ্ববর্তী জেলা পটুয়াখালীর মির্জাগঞ্জ এলাকার বাসিন্দা। বেতাগী থানার ওসি মাহবুবুর রহমান জানান, ডাকাত আতঙ্কের কথা শুনে সঙ্গে সঙ্গে টহল জোরদার করা হয়। কোথাও কোনো অঘটন ঘটেনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন