News71.com
 Bangladesh
 01 Jul 17, 12:56 PM
 149           
 0
 01 Jul 17, 12:56 PM

নওগাঁ সীমান্তে দুই বিজিবি সদস্য আহত ।

নওগাঁ সীমান্তে দুই বিজিবি সদস্য আহত ।

নিউজ ডেস্কঃ নওগাঁর সাপাহার উপজেলার হাপানিয়া সীমান্তে চোরাকারবারীদের হাতে দুই বিজিবি সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় সাত চোরাবারকারীকে আটক করেছে বিজিবি। ঘটনাটি ঘটেছে আজ শনিবার ভোর রাতে সীমান্তের জিরো লাইন এলাকায়। আহতদের নাম জানা যায়নি।

নওগাঁর ১৪ ব্যাটেলিয়নের লেফটেন্যান্ট কর্নেল আলী রেজা বলেন, শনিবার ভোর রাতে ১৫/২০জনের চোরাকারবারীর একটি দল গরু নিয়ে ভারত থেকে আসার সময় হাপানিয়া ক্যাম্পের বিজিবি সদস্যরা তাদেরকে দুইটি গরুসহ সাত জনকে আটক করে। এ সময় অন্য গরু ব্যবসায়ীদের ধাওয়া করলে বেশ কিছু চোরাকারবারীরা পালিয়ে যায়। আর চোরাকারবারীদের সঙ্গে সংঘর্ষে দুই বিজিবি সদস্য আহত হন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন