News71.com
 Bangladesh
 01 Jul 17, 11:35 AM
 154           
 0
 01 Jul 17, 11:35 AM

লক্ষ্মীপুর কারাগারে আটক যুবদল নেতার মৃত্যু ।।

লক্ষ্মীপুর কারাগারে আটক যুবদল নেতার মৃত্যু ।।

নিউজ ডেস্কঃ লক্ষ্মীপুর কারাগারে আটক থাকা মো. ফেরদৌসের (২৬) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। তিনি জেলার কমলনগরের হাজিরহাট ইউনিয়ন যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক ছিলেন বলে জানিয়েছেন উপজেলা বিএনপি। শুক্রবার দিনগত রাত ৩টার দিকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন আবস্থায় তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন লক্ষ্মীপুর কারাগারের জেলার মো. শরিফুল ইসলাম।

মৃত ফেরদৌস কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়নের চর জাঙ্গালীয়া গ্রামের হোসেন আহাম্মদের ছেলে। ২০১৪ সালের ৫ জানুয়ারি জাতীয় নির্বাচনের দিন ভোটকেন্দ্র ভাংচুরের অভিযোগে দায়ের করা মামলায় তিনি কারাগারে ছিলেন। কমলনগর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক নুরুল হুদা চৌধুরী নিহত ফেরদৌসের দলীয় পরিচয় নিশ্চিত করেছেন। জেলার মো. শরিফুল ইসলাম বলেন, রাতে হৃদরোগে আক্রান্ত হলে দ্রুত তাকে লক্ষ্মীপুর সদর হাসাপাতালে পাঠানো হয়ে। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন